প্রধান সূচি

পিরোজপুরে আগুনে পুড়ে গেছে স’মিলসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠান

পিরোজপুর জেলা শহরের পুরাতন খেয়াঘাটে আগুনে ১টি স’মিল ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। একটি ভাঙ্গারির দোকানঘর থেকে সৃষ্ট অগ্নিকান্ডে একটি কাঠের স’মিল, মুদি দোকান, বেকারীর গুদাম ঘর ও কাঠের ফার্নিচার দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর জানান, স্থানীয় আউয়াল ভাঙ্গারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগেুনের লেলিহান শিখায় আউয়ালের ভাঙ্গারির দোকানঘর ও বসতঘর, পাশর্বর্তী রতনের মুদি দোকান, আসাদের কাঠের স’মিল, আয়নালের তরিকা বেকারীর গুদাম ও লোকমানের কাঠের ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আগুনে পুড়ে যাওয়া ভাঙ্গারি ব্যবসায়ী মো. আউয়াল বলেন, আগুন আমার সব কেড়ে নিল। আমি নি:স্ব হয়ে গেলাম। দীর্ঘবছর ধরে এই খেয়াঘাটে ভাঙ্গারির দোকান দিয়ে ব্যবসা করে আসছিলাম। স্ত্রীকে নিয়ে দোকান ঘরের পিছনেরই বসবাস করতাম। এখন দোকান গেল, থাকার জায়গাঘরটুকুও পুড়ে গেল।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবদুল রশিদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে স্থানীয় আউয়াল ভাঙ্গারির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial