প্রধান সূচি

পিরোজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিরোজপুরে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বুধবার সকালে পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সমর্থিত জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারী সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক ইউপি চেয়াম্যান মো. দিদারুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজরি রহমান সোহাগ, শেখ হাসান মামুন, শিবলী রহমান শুভ, সাইফুল আলম খান রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, সুকান্ত হালদার, রাব্বি ইসলাম অপু, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক প্রমুখ।


অন্যদিকে, বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি একেএমএ আউয়াল সমর্থিত ছাত্রলীগের অপর একটি গ্রুপ শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে এখানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাঈনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সভাপতি সাদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমি আদনান প্রিন্স, মোহাইমিনুল ইসলাম সাজিদ, সিরাজুল ইসলাম মামুন, জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জুলকার নাইম তীব্র, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial