প্রধান সূচি

ভান্ডারিয়ায় দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

পিরোেজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন মূলক দু:স্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অসহায় দরীদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার স্থানীয় রিজার্ভ পুকুর পাড় দলীয় কার্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেপির উপজেলা সিনিয়র সহ-সভাপতি এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, সহ-সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, সালমান খান বাদশা, নারী নেত্রী শিরিন খান, ঝুমুর আক্তার প্রমুখ।
এর আগে সকালে সংস্থার উদ্যোগে উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি (জেপি)’ উপজেলা সহ-সভাপতি এবং ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপির ইউনিয়ন সভাপতি সাবেক প্রধান শিক্ষক আলী আহম্মেদ সিপাই, ইউপি সচিব শ্যামল কৃষ্ণ বড়াল, যুব সংহতি নেতা আবু বক্কর মাস্টার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সালমা আক্তার মুন্নিসহ ইউপি সদস্যবৃন্দ। এছাড়া এদিন উপজেলার আবাসন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, গুচ্ছগ্রাম, ব্রাক হাউজসহ বিভিন্ন স্থানে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসব স্থানে বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, সংস্থার মো. কবির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, জেপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial