Tuesday, January 3rd, 2023
ভান্ডারিয়ায় দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
পিরোেজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন মূলক দু:স্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অসহায় দরীদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার স্থানীয় রিজার্ভ পুকুর পাড় দলীয় কার্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেপির উপজেলা সিনিয়র সহ-সভাপতি এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকনবিস্তারিত পড়ুন
নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়কসহ বিএনপির ১২ নেতা-কর্মীর জামিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেলসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার পিরোজপুর জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত তাদের জামিন প্রদান করেন। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম টুকু, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম ফরাজী, সরদার মো. শাফায়েত হোসেন শাহীন, রিপন ডাকুয়া, সুমন মোল্লা, কাইয়ুম ফকির, সালাম শেখ, নাজমুল শিকদার, আল আমিন শেখ, মিজান হাওলাদার ও মুক্তা শেখ। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ১২ বিএনপি নেতার জামিনের তথ্য নিশ্চিত করে জানান, গত ২৮ নভেম্বর ও ১০ ডিসেম্বরে ঢাকার সমাবেশকেবিস্তারিত পড়ুন
