প্রধান সূচি

পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সরকারী-বেসরকারী দপ্তরসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৬টায় বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পিরোজপুর প্রেসক্লাব, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, মহিলা কলেজ, আফতাব উদ্দীন কলেজ, পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।


সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এবং দুপুর ১টায় পিরোজপুর পৌরসভার সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় শহরের টাউন ক্লাবে মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
এছাড়া দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial