কাল পিরোজপুর মুক্ত দিবস
কাল ৮ ডিসেম্বর, পিরোজপুর মুক্ত দিবস। এই দিনে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরসহ বিভিন্ন দিক থেকে মুক্তিযোদ্ধারা শহর অভিমুখে প্রবেশ করতে থাকলে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে পাক সেনাবাহিনীর ক্যাম্পে অবস্থানকারী সেনারা পালিয়ে যায়। পিরোজপুর হয় শত্রুমুক্ত। ঘরে ঘরে উড়ে বিজয়ের পতাকা।
৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস পালন উপলক্ষে জেলা প্রশাষন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভাগীরথী চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল পোনে ১০টায় শহরের ভাগীরথী চত্বর থেকে বের করা হবে মুক্ত দিবসের র্যালী এবং সকাল ১০টায় টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এছাড়া স্বাধীনতা মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Please follow and like us:
« প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন পিরোজপুরের কৃতি সন্তান তোফাজ্জল হোসেন মিয়া (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী হাসপাতালে »
