প্রধান সূচি

Wednesday, December 7th, 2022

 

কাল পিরোজপুর মুক্ত দিবস

কাল ৮ ডিসেম্বর, পিরোজপুর মুক্ত দিবস। এই দিনে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরসহ বিভিন্ন দিক থেকে মুক্তিযোদ্ধারা শহর অভিমুখে প্রবেশ করতে থাকলে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে পাক সেনাবাহিনীর ক্যাম্পে অবস্থানকারী সেনারা পালিয়ে যায়। পিরোজপুর হয় শত্রুমুক্ত। ঘরে ঘরে উড়ে বিজয়ের পতাকা। ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস পালন উপলক্ষে জেলা প্রশাষন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভাগীরথী চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল পোনে ১০টায় শহরের ভাগীরথী চত্বর থেকে বের করা হবে মুক্ত দিবসের র‌্যালী এবং সকাল ১০টায় টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত হবেবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন পিরোজপুরের কৃতি সন্তান তোফাজ্জল হোসেন মিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব পিরোজপুরের কৃতি সন্তান মো. তোফাজ্জল হোসেন মিয়া। তাকে নতুন মুখ্য সচিব নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে আহমদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে বাতিল করা হয়েছে। এরপর তাকে তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হয়েছে। নতুন মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ১৯৬৪ সালের ৫ জুলাই পিরোজপুরে জন্মগ্রহণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial