প্রধান সূচি

খেলা হবে নির্বাচনে, খেলা হবে আন্দোলনে … ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে.. খেলা হবে নির্বাচনে, খেলা হবে আন্দোলনে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।
তিনি বলেন, বিএনপি তত্বাবধায়ক সরকার চায়। পৃথিবীর কোন দেশে তত্বাবধায়ক আছে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াও এক সময়ে বলেছিল যে, তত্বাবধায়ক পাগল আর শিশু ছাড়া কেউ বোঝেনা। আর এখন সেই বিএনপি আবার তত্বাবধায়ক চায়। তত্বাবধায়ক সরকার উচ্চ আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। সেই তত্বাবধায়ক নিয়ে বিএনপি উদ্ভট দাবী করছে।
তিনি বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। এ সময় তিনি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আজ রবিবার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি ভার্চ্যুয়ালী সম্মেলনের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন এমপি, আনিসুর রহমান এবং গোলাম কবীর রাব্বানী চিনু।
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা ইরাদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পিরোজপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক
সম্মেলনের সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল। সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন এবং সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে একেএমএ আউয়ালকে সভাপতি এবং এডভোকেট এম এ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক আবারও নির্বাচন করে জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial