Sunday, November 27th, 2022
খেলা হবে নির্বাচনে, খেলা হবে আন্দোলনে … ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে.. খেলা হবে নির্বাচনে, খেলা হবে আন্দোলনে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। তিনি বলেন, বিএনপি তত্বাবধায়ক সরকার চায়। পৃথিবীর কোন দেশে তত্বাবধায়ক আছে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াও এক সময়ে বলেছিল যে, তত্বাবধায়ক পাগল আর শিশু ছাড়া কেউ বোঝেনা। আর এখন সেই বিএনপি আবার তত্বাবধায়ক চায়। তত্বাবধায়ক সরকার উচ্চ আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। সেই তত্বাবধায়ক নিয়ে বিএনপি উদ্ভট দাবী করছে। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেওবিস্তারিত পড়ুন
