প্রধান সূচি

স্বরূপকাঠীতে খেয়া ট্রলার থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় খেয়া পারাপারের ট্রলার থেকে পড়ে মো. নাসির উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার উত্তর কৌরিখাড়া এলাকার প্লাসঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির ওই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।
নাসিরের চাচাতো ভাইয়ের জামাই গাজী মো. মাহিনুল ইসলাম শুভ জানান, তার চাচা শশুর নাসির বুকে ব্যথা অনুভব করলে ডাক্তার দেখাতে তাকে নিয়ে উপজেলা হাসপাতালে রওয়ানা হই। আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে সন্ধ্যা নদী পার হতে খেয়া ট্রলারে উঠে বসার পরপরই নাসির সন্ধ্যা নদীতে পড়ে যায়। সাথে সাথে আমরাও কয়েকজন নদীতে লাফিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করেও তার সন্ধান পাইনি।
খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহজাহান তালুকদার জানান, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বেলা সোয়া ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial