Saturday, November 19th, 2022
নাজিরপুরে আওয়ামী লীগের সম্মেলনে গুলি ও সংঘর্ষে আহত ১৫ : মাইক্রোবাস ভাংচুর
পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে গুলি, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিবিদ্ধ হয়ে ও হামলায় রশিদ শেখ (৪২) নামের এক যুবলীগ নেতাসহ উভয় গ্রুপের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ রশিদ শেখকে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং অন্য আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে,শনিবার সম্মেলনে প্রথম অধিবেশরে পর দ্বিতীয় আধিবেশন কমিটি গঠন শুরু পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম গ্রুপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল গ্রুপের মধ্যে হামলার ঘটনা হয়। শনিবার বিকালে স্থানীয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিববিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে খেয়া ট্রলার থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় খেয়া পারাপারের ট্রলার থেকে পড়ে মো. নাসির উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার উত্তর কৌরিখাড়া এলাকার প্লাসঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির ওই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে। নাসিরের চাচাতো ভাইয়ের জামাই গাজী মো. মাহিনুল ইসলাম শুভ জানান, তার চাচা শশুর নাসির বুকে ব্যথা অনুভব করলে ডাক্তার দেখাতে তাকে নিয়ে উপজেলা হাসপাতালে রওয়ানা হই। আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে সন্ধ্যা নদী পার হতে খেয়া ট্রলারে উঠে বসার পরপরই নাসির সন্ধ্যা নদীতে পড়ে যায়। সাথে সাথে আমরাও কয়েকজন নদীতে লাফিয়ে পড়ে তাকেবিস্তারিত পড়ুন
কাউখালীতে ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে সেবা প্রদান
‘স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ১৫ দিনব্যাপী ই-সেবা ক্যাম্পেইনের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। এ সব কার্যক্রমের মধ্যে রয়েছে, বিনামূল্যে এনআইডি সেবা, অনলাইনে আবেদন ও মুক্তপাঠ কোর্স, লিফলেট বিতরণ, মোবাইলে ক্ষুদে বার্তা প্রেরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রদান, অনলাইনে জন্ম নিবান্ধন, ওয়ারিশ সনদের আবেদন, জমির পর্চা ও ডিজিটাল সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন ইত্যাদি। এ ক্যাম্পেইন আগামী ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত চলবে। কাউখালী সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শারমিন আক্তার বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপান্তরবিস্তারিত পড়ুন
উপজেলাব্যাপী তোরণ-ব্যানার আর ফেস্টুন
আজ নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
আজ শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন ঘিরে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যেমন রয়েছে উৎসবের আমেজ। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নিজ উপজেলা হওয়ায় নাজিরপুর আওয়ামী লীগের এই সম্মেলনকে ঘিরে রয়েছে নানান আমেজ। সম্মেলন আয়োজনের লক্ষে নাজিরপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মহাবিদ্যালয়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। উপজেলা শহরসহ উপজেলার প্রবেশমুখ ও বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সম্ভাব্য প্রার্থীদের ছবি সংবলিত ফ্যাস্টুন, ব্যানার শোভা পাচ্ছেবিস্তারিত পড়ুন
