প্রধান সূচি

পিরোজপুরে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে ২০২৫ সালের মধ্যে নূন্যতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম পিরোজপুর জেলা শাখা।
বেসরকারী উন্নয়ন সংস্থা ‘রুপান্তর’ এর অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেকের সভাপতিত্বে এবং সাংবাদিক খালিদ আবুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মুল প্রবন্ধ পাঠ করেন মঠবাড়িয়ার শাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য অপরাজিতা ফাহমিদা মুন্নী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী রুহিযা বেগম হাসি, জেলা ইউপি সদস্য সুরাইয়া আক্তার হেপি, সাংবাদিক এ কে আজাদ, খেলাফত হোসেন খসরু, নারী নেত্রী রিনা সুলতানা, রুপান্তরের জেন্ডার ট্রেনিং অফিসার খলিলুর রহমান, ট্রেনিং অফিসার ঝুমুর কর্মকার, জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল, উপজেলা সমন্বয়কারী সাহিদা বানু, সীমা বিশ্বাষ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ অনুচ্ছেদে ২০২০ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার কথা থাকলেও আজ ২০২২ সালেও তা বাস্তবায়িত হয়নি। তাই আগামী ২০২৫ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার সুস্পষ্ট বিধানসহ পূর্ণাঙ্গ আইন হিসাবে পাশ করে আরপিওতে যুক্ত করার জন্য আহবান জানানো হয়। জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার আগামী ২০৩০ সালের মধ্যে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহন ৫০ ভাগ নিশ্চিতের দাবী জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial