প্রধান সূচি

যুবলীগের মহাসমাবেশ উপলক্ষে পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তি উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশকে সফল করার লক্ষে পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ।

জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জসিম মাতুব্বর, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম, সহ-সম্পাদক মো. গোলাম ফেরদৌস ইব্রাহীম।

বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভিসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে পিরোজপুর জেলা যুবলীগের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের যুবলীগের কত নেতাকর্মী যুব মহাসমাবেশে যোগদান করবে সে বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial