প্রধান সূচি

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন ভান্ডারিয়ার বারেক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কৃষক বারেক হাওলাদার পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার করায় ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৫’ এর ব্রোঞ্জ পদক পেয়েছেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি খাতে অবদানে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদান করেন।

ওসামানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

কৃষক বারেক হাওলাদার জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও তাদের সহযোগিতায় কীটনাশক ব্যবহার না করে সেক্স ফেরোমন ফাঁদ ও জৈব বালাইনাশক ব্যবহার করে বিভিন্ন ধরণের সবজি উৎপাদন করায় এ পদক পেয়েছেন। বারেক হাওলাদার উপজেলা পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে।

উল্লেখ্য, কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদান রাখায় ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial