এসএসপি পরীক্ষা শুরু
পিরোজপুরে ৪৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৭ হাজার ৯০৮ জন
সারা দেশের ন্যায় বৃহস্পতিবার থেকে পিরোজপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর জেলার ৭টি উপজেলার ৪৩টি কেন্দ্রে মোট ১৭ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ৮ হাজার ২৪৫ জন ছাত্র ও ৯ হাজার ৬৬৩ জন ছাত্রী।
এসএসসিতে ১২ হাজার ৬৫৪, দাখিল ৩ হাজার ৯৬৩ এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ২৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
সকাল ১১ টায় এ পরীক্ষা শুরু হয়ে দুুপুর ১টা পরীক্ষা শেষ হয়েছে। দুই ঘন্টাব্যাপী চলা এ পরীক্ষা নিতে প্রশাসনের যাবতীয় ব্যবস্থা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চেয়ারম্যান ৬, সাধারণ সদস্য ৩৪ ও মহিলা সদস্য পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল »
