প্রধান সূচি

Thursday, September 15th, 2022

 

চেয়ারম্যান ৬, সাধারণ সদস্য ৩৪ ও মহিলা সদস্য পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন। বৃহষ্পতিবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মো. জিয়াউর রহমান খলিফা জানান, পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জন, ৭টি সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৪ জন এবং ৩টি সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- পিরোজপুর জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও সদ্য বিদায়ী জেলা পরিষদ প্রশাসক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ,বিস্তারিত পড়ুন


 এসএসপি পরীক্ষা শুরু

পিরোজপুরে ৪৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৭ হাজার ৯০৮ জন

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার থেকে পিরোজপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর জেলার ৭টি উপজেলার ৪৩টি কেন্দ্রে মোট ১৭ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ৮ হাজার ২৪৫ জন ছাত্র ও ৯ হাজার ৬৬৩ জন ছাত্রী। এসএসসিতে ১২ হাজার ৬৫৪, দাখিল ৩ হাজার ৯৬৩ এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ২৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সকাল ১১ টায় এ পরীক্ষা শুরু হয়ে দুুপুর ১টা পরীক্ষা শেষ হয়েছে। দুই ঘন্টাব্যাপী চলা এ পরীক্ষা নিতে প্রশাসনের যাবতীয় ব্যবস্থা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial