আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউজ প্রঙ্গন থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষ হলে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ নিজাম স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মনিরা পারভিন। বক্তব্য রাখেন, সাংবাদিক গৌতম চৌধুরী, এডভোকেট মাহমুদ হোসেন, মো. মুনিরুজ্জামান নাসিম, জিয়াউল আহসান প্রমুখ।
Please follow and like us:
« কিশোর হত্যার অভিযোগে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে লোকাল গভর্ন্যান্স অগ্রগতি ও অর্জন বিষয়ক অবহিতকরণ কর্মশালা »
