প্রধান সূচি

Thursday, September 8th, 2022

 

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন

দলীয় বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও প্রথম জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য গঠিত মনোনয়ন বোর্ডে কাছে আজ বৃহস্পতিবার তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। আজ ছিল দলীয় প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন। এদিন তিনি বিপুল সংখ্যক জনপ্রতিনিধিদের নিয়ে ঢাকায় দলীয় মনোনয়ন বোর্ডের কাছে তার মনোনয়ন ফরম জমা দেন। অন্যদিকে, দলীয় মনোনয়ন পেতে আরও মনোনয়ন ফরমবিস্তারিত পড়ুন


পিরোজপুরে লোকাল গভর্ন্যান্স অগ্রগতি ও অর্জন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

পিরোজপুরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ছিলেন মো. হুমায়ুন কবির। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গণমাধ্যম কর্মীদের প্রকল্পের সাফল্যগাঁথা ও অর্জনসমূহ প্রকাশ ও প্রচারে উৎসাহী করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিতকরণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে-৩-এর (এলজিএসপি-৩) অর্জনসমূহ টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে ভবিষ্যৎ করণীয়বিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউজ প্রঙ্গন থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষ হলে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ নিজাম স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মনিরা পারভিন। বক্তব্য রাখেন, সাংবাদিক গৌতম চৌধুরী, এডভোকেট মাহমুদ হোসেন, মো. মুনিরুজ্জামান নাসিম, জিয়াউল আহসান প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial