প্রধান সূচি

জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর

দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন চলতি বছরের ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন ঘোষিত জেলা পরিষদ নির্বাচনের সময়সূচিতে জানা গেছে, প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর-২০২২। মনোনয়ন পত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial