পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ কল্পে দিনব্যাপী ওরিয়েন্টেশন
পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ কল্পে পিরোজপুরে বিভিন্ন নেটওযার্ক এর সদস্যদের নিয়ে রবিবার দিনব্যাপী এক ওরিয়েন্টেশন ‘ডাক দিয়ে যাই’ সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সুশীলন এবং প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশের সহোযোগিতায় ওরিয়েন্টেশনে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা ও শিশু অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান রির্সোস ও মাষ্টার ট্রেইনার ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন। কোর্সটি’র সার্বিক সমন্বয় করেন সুশীলন’র জেলা সমন্বয়কারী গৌরঙ্গ ঘোষ।
ওরিয়েন্টেশনে বিভিন্ন নেটওয়ার্কের সদস্যদের মধ্যে ছিলেন এফএনবি’র সভাপতি মইনুল আহসান মুন্না, পিডিএফ’র নির্বাহী পরিচালক ও এনএনপিসি’র সদস্য রফিকুল ইসলাম পান্না, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, এনসিটিএফ’র ডেপুটি স্পিকার দিব্যা মনি, সঙ্গীত শিল্পী সুরঞ্জনা পাল, চন্দ্রিকা মন্ডল, আরিফুল ইসলাম বাপ্পীসহ এডোলেসেন্ট ক্লাব এর পিয়ার লিডার, নারী বাইকার নেটওয়ার্ক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ওরিয়েন্টেশনে অংশগ্রহনকারীরা পিরোজপুর জেলায় বাল্যবিবাহ বন্ধে একজোট হয়ে কাজ করবে মর্মে পরিকল্পনা তৈরী করেন।
