প্রধান সূচি

পিরোজপুরে বিদ্যুতের লাইনম্যানের লাশ উদ্ধার

পিরোজপুরে মামুন হোসেন মোল্লা (৪০) নামে এক বিদ্যুতের লাইনম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে পিরোজপুর পৌরশহরের রাজারহাট এলাকার ভাড়া বাসার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মামুন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) এর পিরোজপুর অফিসে কর্মরত লাইনম্যান ছিলেন। সে বরিশাল জেলার সদর উপজেলার আমানতগঞ্জ এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে।
ওজোপাডিকো পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান, শনিবার অফিসের কাজ শেষে লাইনম্যান মামুন মোল্লা শহরের পাড়েরহাটস্থ নিজ বাসায় চলে যায়। রবিবার বিকেলে মামুনের বাড়াটিয়া বাসার মালিক সুজন সাহা অফিসে এসে জানায় যে- মামুন তার ঘরের দরজা বন্ধ করে আছেন। অনেক ডাকাডাকির পরও দরজা খুলছে না, মোবাইল ফোনও রিসিভ করছে না। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে মামুনকে মৃত অবস্থায় বিছানায় দেখতে পায়।
পিরোজপুর সদর থানার ওসি আ.জা.মো. মাসুদুুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বিদ্যুতের লাইনম্যান মামুনের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের পরে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial