Sunday, August 21st, 2022
পিরোজপুরে বিদ্যুতের লাইনম্যানের লাশ উদ্ধার
পিরোজপুরে মামুন হোসেন মোল্লা (৪০) নামে এক বিদ্যুতের লাইনম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে পিরোজপুর পৌরশহরের রাজারহাট এলাকার ভাড়া বাসার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামুন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) এর পিরোজপুর অফিসে কর্মরত লাইনম্যান ছিলেন। সে বরিশাল জেলার সদর উপজেলার আমানতগঞ্জ এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে। ওজোপাডিকো পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান, শনিবার অফিসের কাজ শেষে লাইনম্যান মামুন মোল্লা শহরের পাড়েরহাটস্থ নিজ বাসায় চলে যায়। রবিবার বিকেলে মামুনের বাড়াটিয়া বাসার মালিক সুজন সাহা অফিসে এসে জানায় যে- মামুন তার ঘরেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ কল্পে দিনব্যাপী ওরিয়েন্টেশন
পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ কল্পে পিরোজপুরে বিভিন্ন নেটওযার্ক এর সদস্যদের নিয়ে রবিবার দিনব্যাপী এক ওরিয়েন্টেশন ‘ডাক দিয়ে যাই’ সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সুশীলন এবং প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশের সহোযোগিতায় ওরিয়েন্টেশনে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা ও শিশু অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান রির্সোস ও মাষ্টার ট্রেইনার ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন। কোর্সটি’র সার্বিক সমন্বয় করেন সুশীলন’র জেলা সমন্বয়কারী গৌরঙ্গ ঘোষ। ওরিয়েন্টেশনে বিভিন্ন নেটওয়ার্কের সদস্যদের মধ্যে ছিলেন এফএনবি’র সভাপতি মইনুল আহসান মুন্না, পিডিএফ’র নির্বাহী পরিচালক ও এনএনপিসি’র সদস্য রফিকুলবিস্তারিত পড়ুন
স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক খালেদা জিয়া : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ২১শে আগষ্টের মত বর্বরোচিত ঘটনা যারা সংগঠিত করেছে তারা আর কোন দিন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশের মানুষকে সজাগ থাকতে হবে। স্বাধীনতা বিরোধী, দুর্নীতিবাজ জামাত এবং বিএনপি আবার ক্ষমতায় আসলে আবার ২১শে আগষ্টের মত ঘটনা ঘটাবে। এই মাস আমাদের বেদনার মাস। বিএনপি জামাত ১৭ আগষ্ট কি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছিল। তারা ৬৩ জেলায় বোমা বিষ্ফোরণ ঘটিয়েছিল। সারা বাংলাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছিল। সেই স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক খালেদা জিয়া ও তার দল। তারা যাতে ক্ষমতায় নাবিস্তারিত পড়ুন
২১ আগস্ট গ্রেনেড হামলা
পিরোজপুরে আওয়ামী লীগের দোয়া মাহফিল
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীবিস্তারিত পড়ুন
