প্রধান সূচি

২১ আগস্ট গ্রেনেড হামলা

পিরোজপুরে আওয়ামী লীগের দোয়া মাহফিল

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ দেশে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে, বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে। বর্বর গ্রেনেড হামলা ও হত্যাকান্ডের পর্দার আড়ালের কুশীলবদের মুখোশ উন্মোচন করে দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে আসামিদের রায় কার্যকর করতে হবে।
পরে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial