প্রধান সূচি

স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ভোক্তাধিকার অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিমের দোকানে মূল্য তালিকা না থাকা, ফার্মেসিতে মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ সরবারহ এবং মুদি দোকানে সয়াবিন তেলের বোতলের গায়ে লাগানো মেয়াদ ও মূল্য তুলে ফেলে বিক্রির অভিযোগে ভোক্তাধিকার আইনে এ  জরিমানা করা হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ওইসব এলাকায় ঘুরে তারা ওই জরিমানা করেন।

অভিযানে দক্ষিন জগন্নাথকাঠি বন্দরের তেতুলতলা এলাকার ডিমের আড়ৎ সিকদার এন্ড সন্সকে ৫ হাজার টাকা,  মুদি দোকানকে ১০ হাজার টাকা এবং কামারকাঠি বাজারের মৌমিতা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তাধিকার বরিশাল বিভাগীয় পরিচালক অপূর্ব অধিকারি। এসময় তার সাথে ছিলেন, বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রানী মিত্র এবং পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি সহকারি পরিচালক দেবাশিষ রায়। অভিযানে সহযোগিতা করেন নেছারাবাদ থানা পুলিশের একটি দল।

সাম্প্রতিক সময়ে ডিমের দাম বৃদ্ধিতে অভিযানকালে ভোক্তাধিকার কামারকাঠি গ্রামের বেশ কয়েকটি মুরগী খামার পরিদর্শন করেন। এসময় ফার্ম মালিকদের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন, ওই ফার্মওয়ালারা ৮.৫০ পয়সা থেকে ৮.৮০ পয়সা দামে ডিম বিক্রি করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial