Saturday, August 20th, 2022
স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ভোক্তাধিকার অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিমের দোকানে মূল্য তালিকা না থাকা, ফার্মেসিতে মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ সরবারহ এবং মুদি দোকানে সয়াবিন তেলের বোতলের গায়ে লাগানো মেয়াদ ও মূল্য তুলে ফেলে বিক্রির অভিযোগে ভোক্তাধিকার আইনে এ জরিমানা করা হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ওইসব এলাকায় ঘুরে তারা ওই জরিমানা করেন। অভিযানে দক্ষিন জগন্নাথকাঠি বন্দরের তেতুলতলা এলাকার ডিমের আড়ৎ সিকদার এন্ড সন্সকে ৫ হাজার টাকা, মুদি দোকানকে ১০ হাজার টাকা এবং কামারকাঠি বাজারের মৌমিতা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করাবিস্তারিত পড়ুন
