প্রধান সূচি

পুরাতন ইট দিয়ে সড়ক নির্মাণ

পিরোজপুরের নাজিরপুর উপজেরায় সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে পুরাতন ইট। পুরোনো ভবন ভাঙ্গা ইট দিয়ে এ নতুন সড়কের নির্মান কাজ করা হচ্ছে। উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলাস্থ ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন থেকে দীঘিরজান পর্যন্ত নির্মাণাধীন সড়কের সাব বেইজ তৈরিতে এসব পুরোনো ইট ব্যবহার করা হচ্ছে।
জানা গেছে, এলজিইডির আওতাধীন এক কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দে হরিপাগলা থেকে দাশের হাওলা মল্লিকবাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মানে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটির বরাদ্দ পায়। তবে কাজটি মূল ঠিকাদারী প্রতিষ্ঠান না করে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন জাহিদ হোসেন অংশু শেখ নামে পিরোজপুরের অপর এক ঠিকাদার।
সরেজমিনে দেখা যায়, সড়ক নির্মাণে ইটের খোয়া ও বালু মিলিয়ে সাব বেইজের কাজ করছেন শ্রমিকরা। আর সেখানে খোয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে বালু-সিমেন্ট মাখানো পুরোনো ভবন ভাঙ্গার ইট। এসব ইটের টেম্পারও নেই।
শ্রমিকরা জানায়, রাস্তার কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার পুরানো ইটগুলো পাঠিয়েছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান জানান, রাস্তার কাজে ভবন ভাঙ্গার পুরোনো ইট ব্যবহার করা হচ্ছে দেখে স্থানীয়রা কাজে বাঁধা দিয়েছেন।
সড়ক নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির কর্মকর্তা মো. গাফফার হোসেন জানান, ইটগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া বলেন, নতুন ইট ব্যবহারের বরাদ্দ রয়েছে। পুরানো ইট ব্যবহারের কোনো সুযোগ নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial