প্রধান সূচি

দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে : মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালে সকলকে সংগঠিত করে যুদ্ধে ঝাপিয়ে পরে দেশকে স্বাধীন করেছিলেন। বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রকে তিনি উপহার দিয়েছেন।
কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশের ভেতরের ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবার নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘদিন এদেশে আওয়ামী লীগের সরকার অধিষ্ঠিত ছিল না। বিভিন্ন সরকার এসেছেন, জিয়াউর রহমানের সরকার এসেছে, এরশাদ সরকার এসেছে, কেউ বঙ্গবন্ধুর হত্যার বিচারের দায়িত্ব নেননি। ১৯৯৬ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পদক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহন করেন। তারই ধারবাহিকতায় দেশের ভিতরে বঙ্গবন্ধুর যে খুনিরা ছিল তাদের বিচার সম্পন্ন করা হয়েছে। এখনও যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার প্রচেষ্টা চলছে।
তিনি বলেন. এখনও দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দেশী-বিদেশী চক্র নানাভাবে ষড়যন্ত্র করে চলছে। তাই স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডের কালিমা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভান্ডারিয়া উপজেলা শাখা এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।


উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারের সঞ্চালনায় আলোচণা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহবায়ক মশিউর রহমান মৃধা, জাতীয় পার্টি জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেপি’র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হক নান্না, জেপি নেতা ইউসুব আলী আকন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial