প্রধান সূচি

Sunday, August 14th, 2022

 

কাউখালীতে জোয়ারের পানিতে প্লাবিত ৩০ গ্রাম

বঙ্গোপসাগরে লঘুচাপ এর প্রভাবে পিরোজপুরের কাউখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রবিবার উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩০টি গ্রামের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠসহ ক্লাস রুম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। কাউখালী দক্ষিন বাজার, স্টীমার ঘাট, কাউখালী-আমরাজুড়ি ফেরিঘাট সড়ক, কেউন্দিয়া-দাশেরকাঠী সড়ক, কলেজ এবং উত্তর বাজার এলাকার নিচু সড়কের ড্রেন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একদিকে একটানা বৃষ্টি আবার জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রবিবার কাউখালীর নদ-নদীর জোয়ারের পানি বিপদসীমার ২০ থেকে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট, আমরাজুড়ি ফেরিঘাট এবং কাউখালী-সোনাকুর ফেরীর গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন


ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মাকসুদা বেগম (৪৩) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মাকসুদা বেগম উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান (সহকারী শিক্ষিকা) ও উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামের স্কুল শিক্ষক নুরে আলমের স্ত্রী। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেদার উদ্দিন তালুকদার জানান, সকালে ওই স্কুল শিক্ষিকা তার নিজ বাড়ি থেকে ভ্যানে করে স্কুলে আসছিলেন। পথে অসাবধানতাবশত গায়ে থাকা ওড়নাটি ভ্যানের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন


পুরাতন ইট দিয়ে সড়ক নির্মাণ

পিরোজপুরের নাজিরপুর উপজেরায় সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে পুরাতন ইট। পুরোনো ভবন ভাঙ্গা ইট দিয়ে এ নতুন সড়কের নির্মান কাজ করা হচ্ছে। উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলাস্থ ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন থেকে দীঘিরজান পর্যন্ত নির্মাণাধীন সড়কের সাব বেইজ তৈরিতে এসব পুরোনো ইট ব্যবহার করা হচ্ছে। জানা গেছে, এলজিইডির আওতাধীন এক কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দে হরিপাগলা থেকে দাশের হাওলা মল্লিকবাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মানে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটির বরাদ্দ পায়। তবে কাজটি মূল ঠিকাদারী প্রতিষ্ঠান না করে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial