প্রধান সূচি

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মাকসুদা বেগম (৪৩) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
মাকসুদা বেগম উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান (সহকারী শিক্ষিকা) ও উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামের স্কুল শিক্ষক নুরে আলমের স্ত্রী।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেদার উদ্দিন তালুকদার জানান, সকালে ওই স্কুল শিক্ষিকা তার নিজ বাড়ি থেকে ভ্যানে করে স্কুলে আসছিলেন। পথে অসাবধানতাবশত গায়ে থাকা ওড়নাটি ভ্যানের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উজ্জল মন্ডল জানান, ওই শিক্ষিকার অবস্থা গুরুতর হওয়ায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial