স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেফতার
পিরোজপুরের স্বরূপকাঠিতে ৯ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে বাপ্পি মল্লিক (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার পূর্ব জলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার ওই স্কুল ছাত্রীকে ধর্ষন করে পূর্ব জলাবাড়ী এলাকার রমনী মল্লিকের ছেলে বাপ্পি মল্লিক। বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকাবাসী পুলিশে খবর দিলে নেছারাবাদ থানার এসআই রিয়াজ উদ্দিন ও এএসআই এনায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে বাপ্পী ও স্কুল ছাত্রীকে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
নেছারাবাদ থানার এসআই রিয়াজ উদ্দিন জানান, ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর বাবার অভিযোগে বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে নেওয়া হয়েছে।
