প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর
পদ্মা সেতুর উত্তর থানা ও দক্ষিণ থানার কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ৬টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালী হয়ে এসব প্রকল্পের উদ্বোধন করেন।মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধনকালে পিরোজপুর পুলিশ লাইনস থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত করেন গৃহপ্রাপ্তদের। এসময় বাংলাদেশ পুলিশ কতৃক প্রাপ্ত গৃহ পেয়ে খাদিজা বেগম পিরোজপুর প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার অভিমত প্রকাশ করেন এবং আবেগ আল্পুত হয়ে পড়েন।

ভিডিও কন্সফারেন্সে পিরোজপুর প্রান্তে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিক, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
