বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ নিবন্ধক ও ইমাম পুরোহিতদের ভূমিকা বিষয়ক কর্মশালা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ নিবন্ধক ও ইমাম পুরোহিতদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিপিডি)এর আওতায় কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জাইকা এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মোশারেফ হোসেন।
উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, নেছারারবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:
« প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ৬ লঞ্চে ১৫ হাজার লোক যাবে পদ্মা পাড়ে »
