প্রধান সূচি

Wednesday, June 22nd, 2022

 

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন

মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ৬ লঞ্চে ১৫ হাজার লোক যাবে পদ্মা পাড়ে

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে আগামী ২৫ জুন। আর এ পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থাসহ দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্বপ্নের পদ্মা সেতু উদ্বাধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুর থেকে ৬টি বড় দ্বোতলা লঞ্চযোগে ১৫ হাজার মানুষ যাবে পদ্মা পাড়ে। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ বিভিন্ন স্তরের ১৫ হাজার মানুষ সমাবেশে যোগ দেবেন। কীর্তনখোলা-১০, যুবরাজ-৭, সুরভী-৯, পারাবত-৮, মর্নিংসান-৯ ওবিস্তারিত পড়ুন


বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ নিবন্ধক ও ইমাম পুরোহিতদের ভূমিকা বিষয়ক কর্মশালা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ নিবন্ধক ও ইমাম পুরোহিতদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিপিডি)এর আওতায় কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জাইকা এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মোশারেফ হোসেন। উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, নেছারারবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial