প্রধান সূচি

পিরোজপুরে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে একটি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ডে আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক এস. এম. নূরুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত শওকত আলী পিরোজপুর সদর উপজেলার ভোরা গ্রামের মৃত আশ্রাব আলী খানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা এলাকার বাসিন্দা সৌদী প্রবাসী রফিকুল ইসলামের ১ম স্ত্রী (গ্রামের বাড়ীতে থাকতো) মমতাজ বেগম পার্শ^বর্তী ভোরা গ্রামের মৃত আশ্রাব আলী খানের ছেলে শওকত আলীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। মায়ের সাথে এ অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় বাগেরহাটে মাদ্রাসায় পড়ুয়া ছেলে মাইনুল ইসলামের (১১) উপর ক্ষিপ্ত হয় প্রেমিক শওকত। শওকত পরিকল্পিতভাবে মাইনুলকে ফুসলিয়ে পাশ্ববর্তী বাগমারা চরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের দাদী রোকেয়া খাতুন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় শওকতকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসিট দেয়।
বাদী পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জহুরুল ইসলাম ও আসামী পক্ষে এডভোকেট মো. দেলোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial