প্রধান সূচি

ভান্ডারিয়ায় তথ্য অফিসের উদ্যোগে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার ভান্ডারিয়া উপজেলায় ৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া বায়তুল আমান দাখিল মাদ্রাসার হল রুমে রবিবার জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার রুমানা আফরোজা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলী আজীম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ।
কর্মশালায় ভান্ডারিয়া উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, শিক্ষক, খেলোয়াড়, সাংবাদিক, সমাজসেবী, এনজিও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, নারীর ক্ষমতায়ন বাল্যবিবাহ, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধ, ডেঙ্গু, শিশু শিক্ষা বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং নারী ও শিশুর অধিকার, স্বাস্থ্য রক্ষার পক্ষে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির উপর জোর দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial