প্রধান সূচি

মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক নিহত

বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সোহরাব হাওলাদার (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।

রবিবার বেলা ১১টায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে মোটর সাইকেল আরোহীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন,  খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial