Sunday, June 12th, 2022
ভান্ডারিয়ায় তথ্য অফিসের উদ্যোগে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা
পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার ভান্ডারিয়া উপজেলায় ৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া বায়তুল আমান দাখিল মাদ্রাসার হল রুমে রবিবার জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার রুমানা আফরোজা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলী আজীম প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ। কর্মশালায় ভান্ডারিয়া উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা,বিস্তারিত পড়ুন
মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক নিহত
বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সোহরাব হাওলাদার (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে মোটর সাইকেল আরোহীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে। কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
