মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন
মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ভারতের দুই বেজিপি নেতার কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা শাখা।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ প্রধান সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ছারছীনা মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শরাফত আলী। মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে ওই দুই নেতাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহর উপজেলা শাখার সভাপতি ড. মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ এর কেন্দ্রীয় মহাসচীব মাওলানা বাহাউদ্দীন মোস্তাফি। কেন্দ্রীয় আইয়্যাম্মা হিযবুল্লাহর সম্পাদক মাওলানা রুহুল আমীন আফসারি, ছারছীনা মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন ছালেহী, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আ.য.ম ওহিদুল আলম, কেন্দ্রীয় যুব হিযবুল্লাহর দপ্তর সম্পাদক মাওলানা বোরহান উদ্দীন ছালেহী প্রমুখ।
