প্রধান সূচি

Monday, June 13th, 2022

 

নাজিরপুরে দুই ইউপিতে নির্বাচন

শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ

১৫ জুন পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ও ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের নির্বাচন। সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে প্রচার-প্রচারণা। তাই  শেষ মুহূর্তে সরগরম নির্বাচনী মাঠ। প্রচার-প্রচারণায় মুখরিত এলাকা। নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। ভোটের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তারা। দিচ্ছেন উন্নয়ন প্রতিশ্রুতি, চাইছেন ভোট। এ নির্বাচনে প্রথম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেবে এই দুই ইউনিয়নবাসী। এ নির্বাচনে দেউলবাড়ি দোবরা ইউনিয়ন ও কলারদোয়ানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াই করছেন নবীন ও প্রবীনসহ মোট ১১ জন প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহুর্তে জমে উঠেছে ভোটের লড়াই এবং সেই সাথেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ- একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে-ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা নিয়ে এর বাস্তবায়ন সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ উপস্থাপনাবিস্তারিত পড়ুন


মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ভারতের দুই বেজিপি নেতার কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা শাখা। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ প্রধান সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ছারছীনা মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শরাফত আলী। মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে ওই দুই নেতাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহর উপজেলা শাখার সভাপতি ড. মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ এর কেন্দ্রীয় মহাসচীব মাওলানা বাহাউদ্দীন মোস্তাফি।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial