পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন
পিরোজপুরে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনূর্ধ-১৭ টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর ইউএনও বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় ভান্ডারিয়া উপজেলা বালক দল ও নেছারাবাদ বালক উপজেলা দলের মুখোমুখি হয়।
Please follow and like us:
« বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে নদী ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু »
