প্রধান সূচি

Thursday, May 26th, 2022

 

কাউখালীতে নদী ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। হঠাৎ করে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে আমরাজুড়ি-ফেরিঘাট হতে ঝালকাঠীর শেখেরহাট সড়কের আমরাজুড়ি ফেরিঘাট এলাকার রাস্তার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত ২০ এপ্রিল পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ভাঙ্গনরোধের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড ৬৩ লাখ টাকা ব্যয়ে জরুরী ভিত্তিতে এ জিও ব্যাগের ডাম্পিং প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।


পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুরে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনূর্ধ-১৭ টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর ইউএনও বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় ভান্ডারিয়া উপজেলা বালক দল ও নেছারাবাদ বালক উপজেলা দলেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial