কাউখালীতে নদী ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। হঠাৎ করে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে আমরাজুড়ি-ফেরিঘাট হতে ঝালকাঠীর শেখেরহাট সড়কের আমরাজুড়ি ফেরিঘাট এলাকার রাস্তার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গত ২০ এপ্রিল পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ভাঙ্গনরোধের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড ৬৩ লাখ টাকা ব্যয়ে জরুরী ভিত্তিতে এ জিও ব্যাগের ডাম্পিং প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।
Please follow and like us:
« পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় অগ্নিকান্ডে ২২ দোকান পুড়ে ছাঁই »
