প্রধান সূচি

দেশের উন্নয়নে জনগনের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। ব্যাপক জনগোষ্ঠির কল্যানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবার আগে প্রয়োজন। এ উপলব্ধি থেকে জননেত্রী শেখ হাসিনার সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। অচিরেই আমরা এর সুফল পাবো।
তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে যারা ব্যঙ্গ করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তাদের মুখে চুনকালী দিয়ে বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তারা আজ আবার তাদের সুর পাল্টিয়ে নানা কল্প-কাহিনীর জন্ম দিচ্ছে। স্বাধীনতার পর থেকে ওরা নানা কল্প-কাহিনীর সৃষ্টি করে জাতির জনককে সপরিবারে হত্যা করেছিল। মানুষকে বিভ্রান্ত করে দেশকে দুর্নীতিতে আচ্ছন্ন করে ফেলেছিল। সেখান থেকে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। এ ধারা অব্যহত থাকলে আমারা উন্নতশীল দেশে পরিনত হবো ইনশাল্লাহ।

শনিবার সকাল থেকে স্বরূপকাঠির সারেংকাঠি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বিষ্ণুকাঠী মাদ্রাসা প্রাঙ্গনে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দু:শাসন আর অপশাসনের কারণে নৈতিকতার চরম অবক্ষয় হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়ার বিকল্প নেই। তাই আসুন আমরা দেশের কল্যাণে সম্মিলিতভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সায়েম, সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিষ্ণুকাঠি মাদ্রাসার সভাপতি অনোয়ার হোসেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মাঝি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেযারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী এর আগে সারংকাঠি ইউনিয়নের করফা বাজার-জলাবাড়ী খেয়া ঘাট পর্যন্ত এলজিইডি সড়ক ও আলকিরহাট উত্তর করফা আর এইচ ডি সড়কের উদ্বোধন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial