কাউখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
পিরোজপুরের কাউখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোনালী ব্যাংক কাউখালী শাখার সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক বরিশালের আয়োজনে এ কর্মশালা হয়।
কাউখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সোনালী ব্যাংক পিরোজপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের উপ-মহাব্যবস্থাপক বেবি রানী দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বরিশালের যুগ্ন ব্যবস্থাপক নিখিল চন্দ্র শীল, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু প্রমুখ।
সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. রাসেল খানের পরিচালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক ও ব্যবসায়ী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
