ভান্ডারিয়ায় ১০ পরিবার পেল নিজস্ব জমির মালিকানা
পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহন করুন, ভূমি সেবা পেতে অভিযোগ জানাতে কল করুন ১৬১২২ নম্বরে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোর গোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান, জাতীয় পার্টি (জেপি))’র উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার প্রমুখ।
পরে অনুষ্ঠানের সভাপতি ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সরকারি খচরে নামজারি, মিউটেশনসহ পৌরসভা এবং উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১৬০টি ভূমিহীণ পরিবারের মধ্যে উদ্বোধনী দিনে ১০টি ভূমিহীন পরিবারের মাঝে প্রতি পরিবারের জন্য দুই শতাংশ জমির নিজস্ব মালিকানার সনদ হস্তান্তর করেন।
