প্রধান সূচি

প্রবীণ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও খ্যাতিমান লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী তার লেখনীর মাঝে অমর হয়ে থাকবেন। জীবদ্দশায় নানা পদকে ভূষিত এ বরেণ্য ব্যক্তিত্ব তাঁর মেধা, প্রজ্ঞা ও অনন্য কর্মপরিচয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial