কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম পশ্চিম চিরাপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিজের বাসা থেকে পাশ^বর্তী চাচার বাসায় যাওয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে যায় রহিম। এসময় বাড়ির লোকজন সাথে সাথে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু রহিমকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক হাসান সৌরভ বলেন, শিশুটিকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি।
Please follow and like us:
« পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় কলেজছাত্র নিহত ॥ বাসে অগ্নিসংযোগ (পূর্ববর্তি সংবাদ)
