প্রধান সূচি

Thursday, May 19th, 2022

 

প্রবীণ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও খ্যাতিমান লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় মন্ত্রী বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী তার লেখনীর মাঝে অমর হয়ে থাকবেন। জীবদ্দশায় নানা পদকে ভূষিত এ বরেণ্য ব্যক্তিত্ব তাঁর মেধা, প্রজ্ঞা ও অনন্য কর্মপরিচয়ে স্মরণীয় হয়ে থাকবেন।


কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম পশ্চিম চিরাপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিজের বাসা থেকে পাশ^বর্তী চাচার বাসায় যাওয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে যায় রহিম। এসময় বাড়ির লোকজন সাথে সাথে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু রহিমকে মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক হাসান সৌরভ বলেন, শিশুটিকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial