যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও তার সহধর্মিণী এডভোকেট নাহিদ সুলতানা যুথী করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় পিরোজপুরে যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ভিপি, জিএস যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদারের আয়োজনে শনিবার বাদ আসর শহরের কলেজ মোড় সংলগ্ন লিটন সিকদারে অফিস মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে যুবনেতা শামছুল আলম লিটন, ইয়ার হোসেন লাভলু, লিমন হাওলাদার, রেজাউল করিম চুন্নু, সালাউদ্দিন প্রিন্সসসহ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে জাটকা রক্ষা অভিযানে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস (পূর্ববর্তি সংবাদ)
