প্রধান সূচি

Saturday, May 7th, 2022

 

শেখ হাসিনা আমলে দেশের কোথাও হাহাকার নেই, অভাব নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার মতো একজন জনবান্ধব সরকারপ্রধান আমরা বাংলাদেশে পেয়েছি বিধায় আজ দেশের কোথাও হাহাকার নেই, অভাব নেই, হতাশা নেই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, দরিদ্রের কষ্ট বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন। শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না, একজন মানুষও দরিদ্র থাকবে না, একজন মানুষও অসহায় থাকবে না। শেখ হাসিনার মতো জনবান্ধব প্রধানমন্ত্রী অতীতে কখনো আসেনি।বিস্তারিত পড়ুন


যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও তার সহধর্মিণী এডভোকেট নাহিদ সুলতানা যুথী করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় পিরোজপুরে যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ভিপি, জিএস যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদারের আয়োজনে শনিবার বাদ আসর শহরের কলেজ মোড় সংলগ্ন লিটন সিকদারে অফিস মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে যুবনেতা শামছুল আলম লিটন, ইয়ার হোসেন লাভলু, লিমন হাওলাদার, রেজাউল করিম চুন্নু, সালাউদ্দিন প্রিন্সসসহ সাবেক ছাত্রলীগবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাটকা রক্ষা অভিযানে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষা কর্মসূচির আওতায় প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে পিরোজপুরে বিভিন্ন নদ-নদী থেকে এক কোটি ৪৯ হাজার টাকার অবৈধ জাল আটক করে পুড়িয়ে দিয়েছে জেলা মৎস্য বিভাগ। গত এক মাসে জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২১৬টি নেট বাধা জাল, চরঘেরা জাল, টানা জাল ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। একই সময়ে ২৫ কেজি জাটকা উদ্ধার করা হয়। এ সময়ে একটি মামলা দায়ের করা সহ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শনিবার দিনব্যাপী জেলারবিস্তারিত পড়ুন


ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

পিরোজপুরের কাউখালীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করায় মো. জুয়েল রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে কাউখালীর বেকুটিয়া ফেরীঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত যুবক পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে। কাউখালী থানার ওসি মো. বনি আমিন জানায়, জুয়েল কাউখালী উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় গাড়ির সিরিয়াল ব্রেক করে গাড়ি প্রতি ৮০০ থেকে ২৫০০ টাকা চাঁদা নিয়ে গাড়ি ফেরীতে ওঠার সুযোগ করে দেন। বিষয়টি স্থানীয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলামের দৃষ্টিগোচর হলে তাকেবিস্তারিত পড়ুন


কাউখালী স্টীমার ও লঞ্চঘাটে ঢাকামূখী মানুষের ভীড়

স্বজনদের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদের পঞ্চম দিনে শনিবার পিরোজপুরের কাউখালীসহ উপকূলীয় এলাকায় অসংখ্য যাত্রী ঢাকা ও চট্টগ্রাম ফিরেছে। এ কারণে স্টীমার ও লঞ্চ যাত্রীর চাপ ছিল কাউখালী-চাঁদপুর-ঢাকা রুটের  নৌপথে। নৌপথে ঢাকামূখী মানুষের চাপ দুপুর থেকে বিকেলে পর্যন্ত। বাগেরহাটের মোড়লগঞ্জ, পিরোজপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর নদীপথের অন্যতম মাধ্যম কাউখালী, তুষখালী, ভান্ডারিয়া ও হুলারহাটের লঞ্চ ও স্টীমার ঘাটে মানুষের ভীড় দেখা যায়। শনিবার দেখা গেছে এম.ভি মনিং সান-৯, ঈগল-৮, যুবরাজ-৭, রেডসান লঞ্চ কাউখালী ঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে ঘাট ত্যাগ করেছে । অপরদিকেবিস্তারিত পড়ুন


সাংবাদিক কাওসার তালুকদারের মায়ের ইন্তেকাল ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

দৈনিক যুগান্তর পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধি এ কে এম কাওসার উদ্দীন তালুকদারের মা মোসা. সুফিয়া খাতুন (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন। শুক্রবার (৬ মে) রাত সাড়ে ৮ টায় ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সুফিয়া খাতুন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ৪ মে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। পরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনিবিস্তারিত পড়ুন


অভিনব কায়দায় বাড়ি দখল ॥ নিরাপত্তাহীনতায় পুরো পরিবার

পিরোজপুর শহরে জমির মালিকানা দাবি করে দালানঘর ভেঙ্গে ঘরের মধ্য থেকে দেওয়াল তুলে অভনব কায়দায় বাড়ি দখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ওই পরিবারের তিন সদস্যকে মারধোর করে বেঁধে রাখা হয়েছে বলেও অভিযোগ নির্যাতনের শিকার ভূক্তভোগী পরিবারটির। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। তবে ঘরটির দরজা জানালা ভেঙ্গে ফেলায় নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারটি। গত ২৫ এপ্রিল পিরোজপুর শহরের কালিবাড়ী রিক্সাস্ট্যান্ড সংলগ্ন কাঠালতলায় এ হামলা, মারধর ও বাড়ি দখলের ঘটনা ঘটে। তবে স্থানীয় প্রভাবশালীদের ভয়ে সে সময়ে বিষয়টি ভুক্তভোগী পরিবার থানা পুলিশ করতে পারে নি।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial